শীতের সকাল

বাংলাদেশ হলো ষড়ঋতুর দেশ।এক বছরে ছয়টি ঋতু আমরা দেখতে পাই।তার মধ্যে শীত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঋতু। এই ঋতুটি দুইটি মাস নিয়ে গঠিত পৌষ ও মাঘ। শীতের সকাল আমাদের সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা স্পেশাল। শীতের সকাল প্রকৃতির বিশেষ সৌন্দর্য রূপ নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়।ঘন কুয়াশা,ঘাসের উপরে জমে থাকা শিশির বিন্দু,সকালের হিমেল হাওয়া,মিষ্টি রোদের আলো সবার মন ছুঁয়ে যায়।ভোরবেলার চা,আগুন পোহানো,খেজুরের রস,পিঠাপুলির বিভিন্ন উৎসব।এই শীতের একেকটা দিন যেন এক একটা ঐতিহ্য।তাই শীতের সকাল সবার কাছে পরিচিত আনন্দময়।

শীতের-সকাল


শীতের সকালের প্রকৃতি

শীতের দিনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘন কুয়াশা।এই ঘন কুয়াশা চারদিকে গাছপালা বাড়িঘর চাদরে ঢাকা থাকে।যা এক রহস্যময় সুন্দর শান্ত রূপ দেয় পরিবেশকে। ঘাসের উপরে জমে থাকা এক একটি শিশির বিন্দু যেন একটি মুক্তা।সূর্য দেরিতে উঠে, সূর্যের আলোয় ধীরে ধীরে কুয়াশা দূর করে।ঠান্ডা হিমেল হাওয়াতে শরীর কেঁপে ওঠে। এই শীতের সৌন্দর্য গ্রামের পরিবেশে বেশি সুন্দর ভাবে উপভোগ করা যায়।অন্যান্য ঋতুর চাইতে শীতের সকালের পরিবেশ প্রশান্তিময়।

শীতের সকালের মানুষের জীবন

শীতের সকালে মানুষ ঘুম থেকে দেরিতে উঠে। আর যখন ঘুম থেকে উঠে কাপড় পড়ে বাইরে বের হয়।খরকুটো দিয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহানো।শীতের সকালের কৃষক,দিনমজুর,দরিদ্র মানুষেরা কাজের জন্য বের হয়।তাই শীতের সকালে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়।আর সবার ভালো পোশাক পড়ার সামর্থ্য থাকে না।এভাবেই চলে তাদের জনজীবন।এবং শহরের মানুষের জীবনযাত্রা কষ্টের মধ্যে দিয়ে পার হয়।চাকরির জীবন,দিনমজুর রিক্সাচালক সবাই এই শীতের মধ্যেই ঠোটে চলে নিজের গন্তব্যে।

শীতের-সকাল


শীতের সকালের খাবার

শীতের সকালের খাবার হিসেবে বিভিন্ন ধরনের বাংলাদেশের খাবার পাওয়া যায়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা,চিতই পিঠা,পাটিসাপটা পায়েস এবং বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়।এছাড়াও রয়েছে সকালে গরম চায়ের আড্ডা,খেজুরের রস।পরিবারের সবাই মিলে এ খাবারগুলো খায় এবং আনন্দ উপভোগ দাওয়া কর।যা মানুষের মনে স্মৃতি হয়ে রয়ে যায় বহুদিন।

শীতের সকালের আনন্দ

শীতের সকালে রোদ পোহানো কার না ভালো লাগে। শীতের দিনের রোদ কে সোনার সাথে তুলনা করা হয়। অনেকে শীতের সকালে হাঁটতে বেরহন, গরম পোশাক পড়ে শিশুরা খেলাধুলা করে।শীতের সকালের পাখির ডাক,শিশির ভেজা ঘাস,মিষ্টি রোদের আলো,যা মানুষের মন আনন্দে ভরিয়ে দেয়।গ্রামের মাঠে বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল এবং সরিষা ফুল প্রকৃতির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।

শীতের সকালের কষ্ট

শীতের সকালের আনন্দ সবার জন্য হয় না।কারণ,দরিদ্র গরিব অসহায় মানুষের সেরকম পোশাক পড়ার মতো থাকে না।বিশেষ করে বৃদ্ধ শিশু ও রাস্তার ফুটপাতে শুয়ে থাকা হাজারো মানুষ অনেক কষ্টের মধ্যে দিন পার করে।তাই আমাদের উচিত সামর্থ্য থাকলে গরিব অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত।

আরও পড়ুনঃশীতের সকাল নিয়ে ক্যাপশন 

শেষ কথা

প্রত্যেকটি শীতের সকাল প্রকৃতি আমাদেরকে এক সুন্দর আনন্দ উপহার দেই।ভোর বেলার কুয়াশা,শিশির ভেজা ঘাস,বন্ধুদের নিয়ে চায়ের দোকানে আড্ডা,রোদ পোহানো এবং বিভিন্ন ধরনের খাবার এই প্রত্যেকটি দিন আরোও বিশেষ করে তোলে।আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে,দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারলে,এই শীতের সময়টা আরো আনন্দময় হয়ে উঠবে।

RS Future Tech এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।আর ও এরকম বিভিন্ন ধরনের পোস্ট পেতে আমাদের পাশে থাকতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

RS Future Tech এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url