কলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা কি কি
কলা একটি জনপ্রিয় ও পুষ্টি উপাদান যুক্ত একটি ফল।কলা কলা খেতে সকলেই পছন্দ করে ছোট বড় সবাই বলা যায়।কলাতে রয়েছে প্রাকৃতিক শর্করা,পটাশিয়াম,ভিটামিন সি,ভিটামিন বি৬ ও খাদ্যআঁশ এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান।এসব পুষ্টি উপাদান আমাদের শরীরে শক্তি যোগাতে সাহায্য করে ও হজম শক্তি ভালো রাখে এবং আমাদের শারীরিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে।
আমাদের জেনে রাখা উচিত কলা অত্যন্ত পুষ্টি উপাদানে ভরপুর একটি ফল।কলা যেরকম
আমাদের শরীর উপকার করে ঠিক তেমনি অতিরিক্ত কলা খেলে বা নিয়ম মেনে না
খেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন।তাই আমাদের উচিত কলা খাওয়ার উপকারিতা
অপকারিতা খাওয়ার সঠিক নিয়ম এবং কতটুকু খাওয়া প্রয়োজন।
আরও পরুনঃকোন ভিটামিনের অভাবে শরীর দুর্বল হয়
পেজ সূচিপত্রঃএই পোস্টে আমরা যেসব বিষয় সম্পর্কে জানতে পারব-
- কলার পুষ্টি উপাদান কি কি?
- কলা খাওয়ার উপকারিতা?
- কলা খাওয়ার অপকারিতা?
- কলা খাওয়ার সবচেয়ে ভালো সময় কখন?
- প্রতিদিন কয়টি কলা খাওয়া উচিত?
- পাকা কলা নাকি কাঁচা কলা কোনটি বেশি উপকারী?
- ডায়াবেটিস রোগী কলা খেতে পারবেন কি?
- কলা খাওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে!
- সতর্কবার্তা কিছু কথা।
কলার পুষ্টি উপাদান কি কি?
করা বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর একটি ফল হিসেবে পরিচিত।আমাদের দেশ এছাড়াও
বিভিন্ন দেশে কলার পরিচিতি বেশ জনপ্রিয়।কলার পুষ্টি উপাদান আমাদের শরীরে
অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।একটি কলার ভেতরে যেসব পুষ্টি উপাদান
রয়েছে।যেমন,ক্যালোরি,প্রোটিন,পটাশিয়াম, ফাইবার,ভিটামিন সি,ভিটামিন
বি৬,কার্বোহাইড্রেট,ফ্যাট,ম্যাগনেসিয়াম,খাদ্য আঁশ ইত্যাদি।এইসব পুষ্টি উপাদান
আমাদের সাধারণ জীবন যাপনের জন্য অনেক প্রয়োজন হয়ে থাকে।কলার এই পুষ্টি উপাদানে
আমাদের শরীরে শক্তি যোগাতে সাহায্য করে ভজন শক্তি ভালো রাখে এবং স্বাভাবিক
কার্যক্রম বজায় রাখে।
কলা খাওয়ার উপকারিতা?
কলার ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যা আমাদের শরীরে বিভিন্ন উপকার
করে থাকে।নিয়মিত কলা খেতে পারলে বিভিন্ন উপকার পাওয়া যায়।নিচে কলার
খাওয়ার উপকারিতা বিষয়গুলো তুলে ধরা হলোঃ
শরীরের শক্তি জোগাতে সাহায্য করে
কলায় রয়েছে প্রাকৃতিক শর্করা ও কার্বোহাইড্রেট যা আমাদের শরীরে শক্তির উৎস
হিসেবে কাজ করে থাকে। বিশেষ করে সকালবেলা এবং পরিশ্রম করার আগে কলা খেলে
শরীরে দ্রুত শক্তি পাওয়া যায়।
হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে
কলাতে রয়েছে খাদ্যআঁশ যা আমাদের হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে অনেক সাহায্য
করে।এটি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কে ভালো রাখতে ও কষ্টকাঠিন্য দূর
করতে সাহায্য করে থাকে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে
কলাতে রয়েছে ভিটামিন সি এবং বিভিন্ন আন্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের
কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে
থাকে।
রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে
কলাতে রয়েছে পটাশিয়াম যা আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়াম বের করে দেয় এবং
রক্তনালির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে থাকে।তাই সুষম খাদ্য
অভ্যাসের অংশ হিসেবে কলা খাওয়া রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক উপকারী হয়ে থাকে।
হৃদরোগের সুস্থতায় সহযোগিতা করে
কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম।যা আমাদের শরীরে হৃদরোগের স্বাভাবিক
কার্যক্রম এবং রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
পেশী ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম
কলাতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম পেশির সংকোচন দূর করে।স্নায়ুর সংকেত
আদান-প্রদানে ও শরীরের স্বাভাবিক কার্যক্রমে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে থাকে।
ওজন নিয়ন্ত্রণে কলার উপকার
কলায় রয়েছে খাদ্যআঁশ ও ফাইবার যা আমাদের পেট ভরাতে সাহায্য করে।আমাদের
অপ্রয়োজনীয় খাবার খাওয়া থেকে কিছুটা বিরত রাখে এবং আমাদের অনেকক্ষণ পেট
ভরা থাকে।শুধু কলা খেলে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব না।
ব্যায়াম এর আগে ও পরে কলার উপকারিতা
কলা খুব সহজে খাওয়া যায় এবং এতে থাকা কার্বোহাইড্রেট শরীরে শক্তি জোগাতে
সাহায্য করে থাকে। ব্যায়ামের আগে ও পরে অন্যান্য পুষ্টিকর খাবারের সাথে
কলা রাখা অনেক গুরুত্বপূর্ণ।
আরও পরুনঃভিটামিন এ জাতীয় খাবার
কলা খাওয়ার অপকারিতা?
কলা একটি সাধারণত নিরাপদ এবং পুষ্টিকর ফল হিসেবে পরিচিত।কলা আমাদের শরীরের জন্য
যেমন উপকার রয়েছে ঠিক তেমনি অতিরিক্ত খেলে ক্ষতিকর দিকও
রয়েছে।অতিরিক্ত কলা খেলে কলাতে থাকা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান আমাদের
বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে।তার নিচে অতিরিক্ত কলা খাওয়া অথবা কলা
খাওয়ার অপকারিতা বিষয়ে আলোচনা করা হলোঃ
রক্তের শর্করা বেড়ে যেতে পারে
কলা হচ্ছে কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক শর্করার উৎস।ডায়াবেটিস রোগীর এক সঙ্গে
বেশি কলা খেলে রক্তে শর্করা বেড়ে যেতে পারে পরিমাণ অনুযায়ী খাওয়া এবং রক্তের
গ্লুকোজ পর্যবেক্ষণ রেখে খাওয়া উচিত।
অতিরিক্ত খেলে পেটের সমস্যা হতে পারে
একসঙ্গে অনেকগুলো কলা খেলে কারো কারো গ্যাস পেট ফাঁপা অস্বস্তিকর অবস্থা হতে
পারে।বিশেষ করে যাদের হজমের সমস্যা থাকে তাদের পরিমাণ নিয়ন্ত্রণ রেখে কলা খাওয়া
উচিত।
কিডনি রোগের সমস্যা হতে পারে
কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা তুলনামূলক বেশি।যাদের কিডনির
সমস্যা আছে তাদের শরীরে পটাশিয়াম জমে যাওয়ার আশঙ্কা থাকে।তাই তাদের উচিত
ডাক্তারের পরামর্শ অনুযায়ী কলা খাওয়া।
এলার্জি সমস্যা হতে পারে
কিছু মানুষের কলা খাওয়ার পর এলার্জি হতে পারে (সবার ক্ষেত্রে না)।কলা খাওয়ার পর
চুলকানি,ঠোট ফুলে যাওয়া ত্বক চুলকানো,ক্ষতস্থান লাল হয়ে যাওয়া।গলা ফুলে যাওয়া
ও শ্বাসকষ্ট হতে পারে তাই ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত।
হজমের সমস্যা হতে পারে
বেশি কলা খেলে অতিরিক্ত ফাইবার এর কারণে কিছু মানুষের
গ্যাস্ট্রিক,পেট ফাঁপা,পেট ব্যথা কারণ হয়ে দাঁড়াতে পারে।নিয়ম মেনে কলা
খাওয়া উচিত অতিরিক্ত সমস্যা হলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন।
কলা খাওয়ার সবচেয়ে ভালো সময় কখন?
কলা দিনের যেকোন সময় খাওয়া যেতে পারে।তবে কিছু নির্দিষ্ট সময়ে কলা খেলে
বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যেতে পারে।
সকালে নাস্তা করার সময়
সকালে নাস্তার সাথে কলা খেলে শরীরে এক্সট্রা শক্তি পাওয়া যায়।যা সারাদিন
পরিশ্রম ও শক্তির কাজ করতে সাহায্য করে। শুধু কলা না খেয়ে ওর সাথে ডিম
দুধ ও পুষ্টিকর বিভিন্ন ফলমূল রাখতে পারেন।
ব্যায়াম করার আগে
ব্যায়াম করার আগে কলা খেলে শরীরে দ্রুত শক্তি পাওয়া যায়।
ব্যায়াম করার পরে
ব্যায়াম করার পরে কলা খেলে শরীরে শক্তির চাহিদা পূর্ণ হয়ে থাকে এবং পেশির পূর্ণ
উদ্ধারের জন্য বিভিন্ন প্রোটিন যুক্ত খাবার খাওয়া উচিত।
বিকেলে নাস্তার সময়
অনেক মানুষকে বিকেলে ক্ষুধা লাগলে এবং বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর খাবার
খেয়ে থাকে।সে সময়ে অস্বস্তিকর খাবার না খেয়ে কলা খেতে পারেন।
রাতে খাবারের সময়
রাতে কলা খেলে ঘুমানোর ১-২ ঘন্টা আগে খাওয়া যেতে পারে।
প্রতিদিন কয়টি কলা খাওয়া উচিত?
একটি সুস্থ স্বাভাবিক প্রাপ্ত বয়স্ক মানুষের দিনে ১-২ টি মাঝারি
আকারের কলা সুষম খাদ্য তালিকার মধ্যে থাকতে পারেন।তবে একটা কথা মনে
রাখতে হবে ব্যক্তির বয়স,শারীরিক পরিশ্রম, খাদ্য অভ্যাস ও স্বাস্থ্যের উপনির্ভর
করে পরিমাণ নির্ধারণ করে কলা খাওয়া যেতে পারে,সুস্থ ও প্রাপ্তবয়স্ক,প্রতিদিন
১-২ টি মাঝারি আকারের কলা খাওয়া যেতে পারে।শিশু,বয়স ও ক্ষুধা অনুযায়ী কলা
খাওয়াতে হবে।বয়স্ক ব্যক্তি শারীরিক অবস্থা অনুযায়ী কলা খাওয়ানো যেতে
পারে।ডায়াবেটিস রোগী, আগে কার্বোহাইড্রেট এর হিসেব করে তারপর সে অনুযায়ী কলা
খাওয়া যেতে পারে।কিডনি রোগীদের,ডাক্তারের পরামর্শ অনুযায়ী কলা খাওয়াতে হবে।
পাকা কলা নাকি কাঁচা কলা কোনটি বেশি উপকারী?
পাকা ও কাঁচা কলা দুই ধরনের কলায় পুষ্টিগুণ রয়েছে।কিন্তু কিছু পার্থক্য রয়েছে
তবে কলা দুভাবেই খাওয়া যায় এবং পুষ্টি উপাদান পাওয়া যায়।
- আমাদের শরীরের বিভিন্ন অস্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য কাঁচা বা কম পাকা কলা উপকারী হয়ে থাকে।
- দ্রুত শক্তি পাওয়ার জন্য পাকা কলা খাওয়া ভালো।
- সাধারণ খাদ্য অভ্যাসের দুই ধরনের কলা রাখা যেতে পারে।
- খুব সহজে ঝামেলা মুক্ত ভাবে পাকা করা খাওয়া যায়।
ডায়াবেটিস রোগী কলা খেতে পারবেন কি?
হ্যাঁ অবশ্যই, ডায়াবেটিক রোগীরাও কলা খেতে পারবেন তবে কলায় কার্বোহাইড্রেট
রয়েছে যা রক্তে গ্লুকোজ এর মাত্রা প্রভাবিত করতে পারে।তাই সতর্ক থাকাও ভালো!
ডায়াবেটিস রোগীদের জন্য কিছু পরামর্শঃ
- একসঙ্গে অনেক বেশি কলা খাওয়া যাবেনা।
- ছোট আকারের কলা খাওয়া ভালো।
- কলা খাওয়ার ক্ষেত্রে পরিমাণ নিয়ন্ত্রণ করে খাবেন।
- কলার সঙ্গে অন্যান্য প্রোটিন যুক্ত খাবার খেতে পারেন।
- চিকিৎসক ও পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী যে কোন খাবার গ্রহণ করবেন।
কলা খাওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখতে হবে!
- পরিষ্কার ও ভালো মানের কলা খেতে হবে।
- খাওয়ার আগে করার খোসা ভালো এবং পরিষ্কার হাতে ছাড়াবেন।
- পচা বা দুর্গন্ধযুক্ত কলা খাবেন না।
- অতিরিক্ত কলা খাওয়া থেকে সব সময় বিরত থাকবেন।
- শুধু কলার উপর নির্ভর করবেন না বিকল্প কিছু খাবার তালিকা তৈরি করবেন।
- কিডনি রোগ ডায়াবেটিস রোগীরা নিয়ন্ত্রণ করে কলা খাবে এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন।
সতর্কবার্তা কিছু কথা।
কলা একটি সহজলভ্য সুস্বাদু ও বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর একটি ফল এতে থাকা
পটাশিয়াম,খাদ্য আঁশ,ভিটামিন সি,ভিটামিন বি৬,প্রাকৃতিক শর্করা বিভিন্ন পুষ্টি
উপাদান থাকে।যে সব পুষ্টি উপাদান আমাদের শরীরে বিভিন্ন স্বাভাবিক কার্যক্রমে
সহযোগিতা করে থাকে। নিয়মিত এবং নিয়ম মেনে পরিমান অনুযায়ী কলা খেলে শরীরের
পুষ্টির চাহিদা পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
আমাদের একটা কথা মনে রাখতে হবে,অতিরিক্ত কোন কিছু খাওয়ায় ঠিক না সেটা কলা
অথবা যে কোন খাবার হতে পারে।বিশেষ করে ডায়াবেটিস এবং কিডনি রোগীদের নিজের
শারীরিক অবস্থা বিবেচনা করে কলা খেতে পারেন।শুধু কলা খেয়ে সুস্থ থাকা যায় না
সুস্থ থাকার জন্য বিভিন্ন ফলমূল মাছ-মাংস এ ছাড়া পুষ্টিকর বিভিন্ন খাবার খেতে
হয় পর্যাপ্ত পানি পান করা নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবন যাপন
অত্যান্ত গুরুত্বপূর্ণ।




RS Future Tech এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url