ভিটামিন এ জাতীয় খাবার

ভিটামিন এ জাতীয় খাবার কি কি? ভিটামিন এ এর অভাবের লক্ষণ ও প্রতিকার কি?

সুস্থ ও স্বাভাবিক থাকার জন্য আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিনের প্রয়োজন হয়।তার মধ্যে ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ মিষ্টি উপাদান।ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টি শক্তি,ত্বক ভালো ও সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।আমাদের এবং শিশুদের স্বাভাবিক ও বিকাশে সাহায্য করে।

ভিটামিন-এ-জাতীয়-খাবার

তাই আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে ভিটামিন এ জাতীয় খাবার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।কারণ, ভিটামিন এ শরীরে দীর্ঘদিন এর অভাব থাকলে চোখের বিভিন্ন সমস্যা,রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দুর্বল হয়ে যেতে পারে।এছাড়া শিশুদের সাধারণ বৃদ্ধি ও বিকাশের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

পেজ সূচিপত্রঃ আমরা এ পোস্টে যেসব কিছু জানতে পারবেন-

ভিটামিন এ জাতীয় খাবার কি কি?

ভিটামিন-এ-জাতীয়-খাবার

আমরা বিভিন্ন খাবার থেকে ভিটামিন এ পেয়ে থাকি। কিছু খাবারে সরাসরি ভিটামিন এ পাওয়া যায় এবং কিছু খাবারে বিটা ক্যারোটিন থাকে যা শরীরে প্রয়োজন অনুযায়ী ভিটামিন এ রূপান্তর করতে পারে।নিচে ভিটামিন এ জাতীয় খাবারের তালিকা দেওয়া হলোঃ

ভিটামিন এ জাতীয় শাকসবজি

  • মিষ্টি কুমড়া
  • গাজর
  • মিষ্টি আলু
  • পুইশাক
  • লাল শাক
  • ব্রকলি
  • অন্যান্য গাঢ় সবুজ শাক

ভিটামিন এ জাতীয় ফলমূল

  • পাকা আম
  • পাকা পেঁপে
  • তরমুজ
  • বাঙ্গি
  • অন্যান্য হলুদ ও কমলা রঙের ফল

ভিটামিন এ জাতীয় প্রাণিজ ও দুগ্ধ জাত খাবার

  • ডিমের কুসুম
  • গরুর দুধ
  • পনির
  • দই
  • মাছ (তৈলাক্ত ও সামুদ্রিক মাছ)
  • মাছের কলিজা ও তেল
  • গরু ও খাসির কলিজা

ভিটামিন এ এর অভাব হলে কিভাবে বুঝবেন? 

ভিটামিন-এ-জাতীয়-খাবার

  • রাতকানা রোগ হতে পারে।
  • রাতে বা কম আলোতে দেখতে অসুবিধা হতে পারে।
  • চোখ শুষ্ক হয়ে যেতে পারে।
  • ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে।
  • বারবার রোগে আক্রান্ত হতে পারে।
  • শিশুদের সাধারণ বৃদ্ধি ও বিকাশে ব্যাহত হতে পারে।
  • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

ভিটামিন এ এর অভাবে প্রতিরোধ ও করণীয় কি?

ভিটামিন এ এর অভাব হলে বা বুঝতে পারলে অবহেলা করবেন না।ঠিকমতো ও সময়মতো ব্যবস্থা গ্রহণ করাটা ভালো।প্রথম থেকে ব্যবস্থা গ্রহণ করলে তাড়াতাড়ি এর প্রতিক্রিয়া করা যায়।দীর্ঘদিন ভিটামিন এর অভাব হলে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন।ভিটামিন এ ঘাটতি পূর্ণ করার জন্য নিচের নিয়মগুলো মেনে চলার চেষ্টা করতে করবেন।
  • প্রতিদিন খাবারের তালিকায় ফলমূল রাখবেন।
  • সপ্তাহে খাবারের তালিকায় বিভিন্ন ধরনের সবজি রাখবেন।
  • নিয়মিত ডিম,মাছ ও দুধ খাবার অভ্যাস গড়ে তুলুন।
  • শিশুদের বয়স অনুযায়ী পুষ্টিকর খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে।
  • দীর্ঘদিন ভিটামিন এ এর অভাব হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
  • চোখের সমস্যা ত্বক শুষ্ক হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

অতিরিক্ত ভিটামিন গ্রহণ করলে কি হয়?

ভিটামিন-এ-জাতীয়-খাবার

ভিটামিন এ আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ।তাই ভিটামিন এ গ্রহণ করলে আমাদের শরীরে যে রকম উপকার হয়।ঠিক তেমনি অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।যেমন,মাথা ব্যথা,মাথা ঘোরা,বমি বমি ভাব,ত্বক শুষ্ক হয়ে যাওয়া,চুল পড়া এবং লিভারের সমস্যা হতে পারে। দীর্ঘদিন অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলে হাড়ের ক্ষতি হতে পারে।বিশেষ করে মহিলাদের গর্ভবতী অবস্থায় অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলে শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।তাই আমাদের উচিত প্রয়োজনের চাইতে বেশি ভিটামিন গ্রহণ করা উচিত নয়।এ বিষয়ে আমাদের সতর্ক থাকায় উত্তম।

শেষ কথা,

ভিটামিন এ আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্টটি উপাদান।চোখ ও দৃষ্টি শক্তি ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য ভিটামিন এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।তাই আমাদের উচিত প্রতিদিনের খাবারে বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল মাছ মাংস ডিম দুধ ইত্যাদি রাখা উচিত।

আমাদের শরীরে কোন ভিটামিন ও পুষ্টির অভাবে যেকোনো রোগের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের চিকিৎসা পরামর্শ গ্রহণ করা উচিত।একটা কথা মনে রাখবেন নিজে থেকে কোন কিছু না করা ভালো।

স্বাস্থ্য টিপস,দেশ ও মুদ্রা,অনলাইন সেবা,লাইফ স্টাইল,সোশ্যাল মিডিয়া টিপস বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে পোস্ট করে থাকে তাই নিয়মিত ভিজিট করতে পারেন- "RS Future Tech"

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

RS Future Tech এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url