কোন কোন খাবারে এলার্জি নেই

কোন কোন খাবারে এলার্জি নেই?নিরাপদ খাবারের তালিকা এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য

খাবার আমাদের শরীরের পুষ্টি ও শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে।কিছু খাবার খাওয়ার পর অনেক মানুষের এলার্জি প্রতিক্রিয়া দেখা যায়।যেমন,চুলকানি,ত্বকে লালচে দাগ,ফুসকুড়ি ওঠে,চোখ লাল হয়ে যাওয়া এবং বমি বমি ভাব পেট ব্যথা ও শ্বাসকষ্ট হতেও পারে।চুলকানোর ফলে ক্ষতস্থানগুলো ফুলে যায়।এগুলো মূলত এলার্জির প্রতিক্রিয়া হিসেবে দেখতে পাওয়া যায়।

তাই অনেকে জানতে চান,কোন কোন খাবার গুলোতে এলার্জি নেই।তবে মনে রাখবেন, ডাক্তার এবং চিকিৎসা বিজ্ঞানের মতে শতভাগ এলার্জি মুক্ত খাবার পৃথিবীতে নেই বললেই চলে।কারণ, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনুযায়ী যে কোন খাবারে এলার্জি হতে পারে।উদাহরণ,যে খাবারগুলো খেয়ে একজন মানুষের এলার্জি প্রতিক্রিয়া দেখা দেয়।সে খাবারগুলো অন্যজন খেয়ে সুস্থ হয়ে থাকে।তবে কিছু খাবারে এলার্জি তুলনামূলক কম থাকে সেগুলো নিয়ম মেনে খেলে সেরকম সমস্যা হয় না।তাই কোন কোন খাবারগুলোতে অ্যালার্জি বেশি এবং কোন গুলোতে কম নিচে তালিকা দেওয়া হলোঃ 

কোন-কোন-খাবারে-এলার্জি-নেই

যেসব খাবার গুলোতে এলার্জি ঝুঁকি তুলনামূলক কম থাকে

শস্য জাতীয় খাবার

  • চাল বা সাদা ভাত।(সবচেয়ে নিরাপদ বলা যায়)

বিভিন্ন শাকসবজি

  • আলু ও মিষ্টি আলু,গাজর,ফুলকপি,লাউ,ঝিঙ্গে,শসা পালংশাক ব্রকলি ইত্যাদি।

      (ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে)

বিভিন্ন ফলমূল

  • আপেল,পেঁপে,পাকা কলা,তরমুজ,নাশপাতি। 

      (ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে)

বিভিন্ন মাংস

  • মুরগি মাংস,মেষ ও ভেড়ার মাংস।(তুলনামূলক কম থাকে)

      (ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে)

তেল ও অন্যান্য

  • জলপাই তেল (Olive oil) নারিকেল তেল।
  • পরিচ্ছন্ন ও ফিল্টার করা পানি।

   (ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে)

আরোও পড়ুনঃ ডায়াবেটিস রোগীর নিষিদ্ধ খাবার তালিকা

যেসব খাবারে এলার্জি বেশি থাকে (এড়িয়ে চলা ভালো)

কোন-কোন-খাবারে-এলার্জি-নেই

  • গরুর দুধ ও দুধজাতীয় খাবার।
  • চিংড়ি,কাঁকড়া,অন্যান্য সামুদ্রিক খাবার।
  • ডিম।
  • মাছ। 
  • চিনাবাদাম কাঠবাদাম ও বিভিন্ন ধরনের বাদাম।
  • গম জাত খাবার।
  • তিল জাত খাবার।
  • বেগুন পুঁইশাক
  (ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে)

সতর্কবার্তা কিছু কথা

এলার্জি ব্যক্তিবেদে ভিন্ন হতে পারে।যেমন,কোন ব্যক্তি দুধ,মাছ,ডিম খেয়ে এলার্জি প্রতিক্রিয়া দেখে দেই এবং সেই খাবার অন্য ব্যক্তি খেলে কোন এলার্জি প্রতিক্রিয়া দেখা যায় না।তাই আপনাকে লক্ষ্য করা উচিত যে কোন খাবারগুলো খেলে আপনার অ্যালার্জি প্রতিক্রিয়া দেখা যায়। সেই খাবারগুলো এড়িয়ে চলা উচিত। খাবার তালিকা গুলো মেনে চলা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এলার্জি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখা যায়।

স্বাস্থ্য টিপস,দেশ ও অনলাইন সেবা,প্রবাস ভ্রমণ গাইড,মুদ্রা,সোশ্যাল মিডিয়া গাইড বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে পোস্ট করা হয় তাই নিয়মিত ভিজিট করতে পারেন।"RS Future Tech" ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

RS Future Tech এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url