ইউটিউব ডাউনলোড করব কিভাবে
মোবাইল ও কম্পিউটারে ইউটিউব অ্যাপ এবং ভিডিও ডাউনলোড করার নিয়ম
বর্তমান সময়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হচ্ছে (You Tube) ইউটিউব।এখানে রয়েছে বিভিন্ন ধরনের গান নাটক মুভি শিক্ষামূলক কনটেন্ট বিনোদন প্রযুক্তি বিষয়ক নানা ধরনের ভিডিও।কিন্তু আমরা অনেকেই জানিনা মোবাইল বা কম্পিউটারে ইউটিউব কিভাবে ডাউনলোড ও ইনস্টল করতে হয় এবং পছন্দের ভিডিও অফলাইনে দেখার জন্য ডাউনলোড করা যায়।
তাই আমরা এই পোস্টে ধাপে ধাপে মোবাইল বা কম্পিউটারে ইউটিউব ডাউনলোড ও ইন্সটল করা
এবং পছন্দের ভিডিও গুলো ডাউনলোড করার নিয়ম নিচে বিস্তারিত আলোচনা করা
হলোঃ
অ্যান্ড্রয়েড মোবাইলে ইউটিউব অ্যাপ ডাউনলোড করার নিয়ম
- প্রথমে আপনার ফোনের Google Play Store খুলুন।
- সার্চ অপশনে You Tube লিখে সার্চ করুন।
- সার্চ করার পর You Tube অফিসিয়াল অ্যাপ এর উপরে ক্লিক করুন।
- তারপর ইন্সটল বাটনে চাপ দিন।
- এবার ডাউনলোড শেষ হলে ওপেন করুন।
- তারপর আপনার যেকোন একটা জিমেইল দিয়ে লগইন করে ইউটিউব ব্যবহার করতে পারবেন।
আরোও পড়ুনঃ টিকটক ভিডিও ডাউনলোড
আইফোন বা ipad ইউটিউব ডাউনলোড করার নিয়ম
- প্রথমে আইফোন বা ipad এর App Store খুলুন।
- সার্চ অপশনে You Tube লিখে সার্চ করুন।
- অফিসিয়াল You Tube অ্যাপটি নির্বাচন করুন।
- তারপর Get বাটনে চাপ দিন।
- এবার ডাউনলোড শেষ হলে ওপেন এ ক্লিক করুন।
- আপনার যেকোন একটা জিমেইল দিয়ে লগইন করে এভাবেই খুব সহজেই You Tube ব্যবহার করতে পারবেন।
কম্পিউটার বা ল্যাপটপ এ ইউটিউব ডাউনলোড করার নিয়ম
- প্রথমে আপনার কম্পিউটার বা ল্যাপটপ ওপেন করুন।
- এবার গুগল ক্রোম বা যে কোন ব্রাউজার এ গিয়ে You Tube লিখে সার্চ করুন।
- ব্রাউজারে ইন্সটল বা ডাউনলোড না করে খুব সহজে ব্যবহার করা যায়।
- আপনি চাইলে উইন্ডোজের মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।
- কম্পিউটার বা ল্যাপটপে You Tube আলাদাভাবে ডাউনলোড না করাই ভালো।
স্মার্ট টিভিতে ইউটিউব ডাউনলোড করার নিয়ম
- প্রথমে আপনার স্মার্ট টিভি ওপেন করুন।
- তারপর Google Play Store বা App Store খুলুন।
- সার্চ অপশনে ক্লিক করে You Tube লিখে সার্চ করুন।
- অফিসিয়াল ইউটিউব অ্যাপ নির্বাচন করুন।
- তারপর ইন্সটল অথবা ডাউনলোড বাটনে ক্লিক করুন।
- ডাউনলোড শেষ হলে ওপেন করুন দিয়ে লগ ইন করে ব্যবহার করতে পারবেন।
- স্মার্ট টিভিতে You Tube আগে থেকে ডাউনলোড হয়ে থাকে চেক করে নিবেন।
- ডাউনলোড থাকলে নতুন করে ডাউনলোড করার প্রয়োজন নেই।
ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম
প্রথমে আপনার মোবাইলে You Tube ওপেন করুন।তারপর আপনার পছন্দের ভিডিওটি চালু
করুন। ভিডিও চালু করার পর নিজের দিকে দেখতে পাবেন ডাউনলোড অপশন সেখানে ক্লিক
করুন। ডাউনলোড শেষ হলে সেই ভিডিওটি You Tube এর ভেতরেই অফলাইনে চালু করে
দেখতে পারবেন।
আর মোবাইল ফোনের ভেতরে সংরক্ষণ করতে হলে অ্যাপ যেমন,Snaptube বা Vid
Mate ব্যবহার করতে পারেন।আপনার পছন্দের ভিডিও চালু থাকা অবস্থায় শেয়ার
অপশনে ক্লিক করবেন।তারপর অ্যাপটি দেখিয়ে দিবেন কোয়ালিটি নির্বাচন করে ডাউনলোড
অপশনে চাপ দিবেন।
আরোও পড়ুনঃ
রবি মিনিট চেক
কম্পিউটার,ল্যাপটপ ও স্মার্ট টিভি ভিডিও ডাউনলোড করার নিয়ম
প্রথম You Tube অ্যাপস বা যেকোনো ব্রাউজারে গিয়ে You Tube ওয়েব
সাইটটি ওপেন করবেন। তারপর আপনার পছন্দের ভিডিও চালু করবেন।এবার নিজের দিকে
ডাউনলোড অপশন দেখতে পাবেন।সেখানে চাপ দিলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে।মনে
রাখবেন, এই ভিডিও গুলো ডাউনলোড করার পর নির্দিষ্ট কোন ফোল্ডারে
যাবেনা বা খুঁজে পাবেন না।এই ভিডিও গুলো ডাউনলোড করার পর শুধু You
Tube অফলাইনে দেখতে পারবেন।
RS Future Tech এর সঙ্গে থাকুন, প্রযুক্তির নতুন নতুন তথ্য সহজেই জানুন।
"ধন্যবাদ"

RS Future Tech এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url